গোপনীয়তা নীতি
কার্যকর: ১ অক্টোবর ২০২৬ · অ্যাপ: Vomoro (Android)
Vomoro মাধ্যমিকের ছাত্রছাত্রীদের গণিত শেখার অ্যাপ। অ্যাপে কোনো লগইন নেই, আর আমরা এমনভাবে
বানিয়েছি যাতে তোমার পরিচয় জানা যায় এমন কিছুই আমাদের কাছে না আসে।
যা আমরা কখনো নিই না
- তোমার নাম, ফোন নম্বর, ইমেল, ছবি, কন্ট্যাক্ট বা লোকেশন
- কোনো অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড — অ্যাপে লগইনই নেই
- তুমি প্রশ্নে কী উত্তর দিলে — সেটা শুধু তোমার ফোনেই থাকে
- বিজ্ঞাপন বা অন্য কোম্পানির ট্র্যাকিং — অ্যাপে কোনো বিজ্ঞাপন বা বাইরের অ্যানালিটিক্স নেই
যা শুধু তোমার ফোনেই থাকে
তোমার অগ্রগতি, উত্তর, ভুলের তালিকা, স্ট্রিক আর সেটিংস ফোনেই রাখা হয়, আমাদের কাছে পাঠানো হয় না।
অ্যাপ আনইনস্টল করলে বা অ্যাপের ডেটা মুছলে এগুলোও মুছে যায়।
যা আমাদের সার্ভারে আসে
১. কোর্স ডাউনলোড ও আপডেট
কোর্স নামাতে আর নতুন সংস্করণ আছে কিনা দেখতে অ্যাপ আমাদের সার্ভারে যোগাযোগ করে। এতে তোমার
কোনো তথ্য থাকে না। ইন্টারনেটের যেকোনো যোগাযোগের মতো, আমাদের সার্ভার ও নেটওয়ার্ক পরিষেবা
(Cloudflare) তোমার IP ঠিকানা দেখতে পায় — আমরা সেটা জমা রাখি না।
২. ব্যবহারের হিসাব (চাইলে বন্ধ করা যায়)
অ্যাপকে আরও ভালো করতে, অ্যাপ দিনে একবার শুধু কিছু সংখ্যা পাঠায়:
- সেদিন কোন অধ্যায়, পাঠ, কুইজ, অনুশীলন ও পরীক্ষা কতবার খোলা বা শেষ করা হয়েছে
- অ্যাপের তৈরি করা একটা এলোমেলো নম্বর (random ID) — এটা তোমার ফোন, সিম বা Google অ্যাকাউন্টের সাথে যুক্ত নয়
- অ্যাপের সংস্করণ
দিন শেষ হওয়ার পরেই সেই দিনের হিসাব পাঠানো হয়। সার্ভারে সংখ্যাগুলো সবার মোট হিসাবের সাথে যোগ
হয়ে যায়; সেই মোট হিসাবে ওই নম্বর রাখা হয় না। নম্বরটা শুধু “প্রথম ও শেষ কবে দেখা গেছে” — এই
দুটো তারিখের সাথে থাকে, যাতে আমরা বুঝতে পারি কতজন অ্যাপ ব্যবহার করছে। ৪০০ দিন অ্যাপ ব্যবহার
না হলে সেটাও মুছে যায়।
বন্ধ করতে: অ্যাকাউন্ট → পছন্দসমূহ → “ব্যবহারের হিসাব পাঠাও” বন্ধ করো। বন্ধ করলে ফোনে
জমে থাকা না-পাঠানো হিসাব আর ওই নম্বর দুটোই মুছে যায়।
৩. তুমি নিজে যে মতামত পাঠাও
কোনো পাঠে ভুল জানালে বা অ্যাপ নিয়ে মতামত দিলে আমরা পাই: কারণ (যেমন “উত্তর ভুল মনে হচ্ছে”),
তোমার লেখা বার্তা (যদি লেখো), কোন পাঠ বা অংশ নিয়ে, অ্যাপের ভাষা, আর মতামতের জন্য আলাদা একটা
এলোমেলো নম্বর (ব্যবহারের হিসাবের নম্বরের সাথে এর কোনো যোগ নেই)। এগুলো ১৮০ দিন পরে মুছে ফেলা হয়।
বার্তায় নিজের নাম, ফোন নম্বর বা অন্য ব্যক্তিগত তথ্য লিখো না।
৪. তুমি আমাদের ইমেল বা WhatsApp করলে
সেটা তোমার নিজের ইমেল বা WhatsApp অ্যাপ দিয়ে যায়, তাই অন্য যেকোনো বার্তার মতোই আমরা তোমার
ইমেল ঠিকানা বা নম্বর দেখতে পাই। সেটা শুধু উত্তর দেওয়ার জন্য ব্যবহার করা হয়।
ছোটদের জন্য
অ্যাপটা দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য, যাদের বেশিরভাগের বয়স ১৮-র কম। তাই আমরা কোনো ব্যক্তিগত
তথ্য নিই না, বিজ্ঞাপন দেখাই না, অন্য অ্যাপ বা ওয়েবসাইটে তোমাকে ট্র্যাক করি না, আর কোনো তথ্য
বিক্রি বা অন্য কাউকে দিই না।
নিরাপত্তা
অ্যাপ আর আমাদের সার্ভারের মধ্যে সব যোগাযোগ এনক্রিপ্ট করা (HTTPS)।
তোমার পছন্দ
- ব্যবহারের হিসাব যেকোনো সময় বন্ধ করতে পারো (উপরে দেখো)।
- অ্যাপ আনইনস্টল করলে ফোনের সব তথ্য মুছে যায়।
- পাঠানো কোনো মতামত মুছতে চাইলে আমাদের ইমেল করো — কবে পাঠিয়েছিলে আর কী লিখেছিলে জানালে খুঁজে মুছে দেব।
- সব ধাপ এক জায়গায়: তথ্য মুছে ফেলো
এই নীতি বদলালে
বদল হলে এই পাতা আর উপরের তারিখ বদলানো হবে।
যোগাযোগ
Vomoro · vomoro.official@gmail.com
Privacy policy
Effective 1 October 2026 · App: Vomoro (Android)
Vomoro is a maths learning app for Madhyamik (Class 10) students. It has no login, and it is built
so that nothing that identifies you reaches us.
What we never collect
- Your name, phone number, email, photos, contacts or location
- Any account or password — the app has no login
- Your answers to questions — they stay on your phone
- Advertising or third-party tracking — the app has no ads and no outside analytics
What stays only on your phone
Your progress, answers, mistakes list, streak and settings are stored on your phone and never sent
to us. Uninstalling the app or clearing its data deletes them.
What reaches our server
1. Course downloads and updates
The app contacts our server to download courses and check for new versions. These requests carry no
information about you. As with any internet connection, our server and our network provider
(Cloudflare) see your IP address; we do not store it.
2. Usage statistics (can be turned off)
To improve the app, it sends only counts, once a day:
- how many times chapters, lessons, quizzes, practice sets and exams were opened or finished that day
- a random ID created by the app — not linked to your phone, SIM or Google account
- the app version
A day is sent only after it ends. On the server the counts are added into overall totals, which do
not contain the ID. The ID is kept only with two dates — first and last day seen — so we can tell
how many people use the app; it is deleted after 400 days without use.
To turn it off: Account → Preferences → “Share usage statistics”. Turning it off
also deletes any unsent counts on the phone and the ID.
3. Feedback you choose to send
When you report a problem in a lesson or give feedback about the app, we receive the reason (for
example “answer seems wrong”), your message if you write one, which lesson or part it is about, the
app language, and a separate random feedback ID (not linked to the usage ID). Feedback is deleted
after 180 days. Please don't put your name, phone number or other personal details in messages.
4. If you email or WhatsApp us
That goes through your own email or WhatsApp app, so we see your address or number as with any
message. We use it only to reply.
Children
The app is made for Class 10 students, most of whom are under 18. That is why we collect no personal
information, show no ads, do not track you across other apps or websites, and never sell or share
data with anyone.
Security
All communication between the app and our server is encrypted (HTTPS).
Your choices
- Turn usage statistics off at any time (see above).
- Uninstalling the app deletes everything stored on the phone.
- To delete feedback you sent, email us with roughly when you sent it and what it said, and we will find and delete it.
- All the steps in one place: Delete your data
Changes
If this policy changes, this page and the date above will be updated.
Contact
Vomoro · vomoro.official@gmail.com